কুষ্টিয়ায় সংঘর্ষে ২ জন নিহতের ঘটনায় মামলা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৫
কুষ্টিয়ায় আওয়ামী লীগ সমর্থক দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে।
 
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, রবিবার সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলাটি দায়ের করেন নিহত ইমান আলীর ভাই কামরুল হাসান।
 
মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত আরও ৪১ জনকে আসামি করা হয়েছে।
 
শনিবার ভোরে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে আওয়ামী লীগ সমর্থক স্থানীয় দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে ইমান আলী ও শাহাবুদ্দিন নামে দুইজন নিহত হন। সংঘর্ষে জড়িত সন্দেহে শনিবার দুপুর থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার  বলেন, নতুন করে সহিংসতা এড়াতে এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের পাশাপাশি, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
 
ইত্তেফাক/ইউবি