নওগাঁয় সহকারী রাজস্ব কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৯
দুদকের মামলায় নওগাঁর সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
 
 রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের দয়ালের মোড় রাজস্ব অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি যশোর জেলার অভয়নগর থানার নওলী গ্রামের সুলতান আহমেদ মল্লিকের ছেলে।
 
নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম জানান, চাকরিকালে জাহাঙ্গীর আলমের অর্জিত অর্থ সম্পদের সঙ্গে কোন প্রকার সামঞ্জস্য ছিল না। এমন তথ্যের ভিত্তিতে ২০১৫ সালে যশোর জেলার অভয়নগর থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন দুদক কর্মকর্তা। এই মামলায় রবিবার বিকেলে তার নিজ কার্যালয় থেকে দুদকের কর্মকর্তাদের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করে।
 
ইত্তেফাক/ইউবি