কুষ্টিয়ার মিরপুরে গ্রিন সুপার রাইস (বিনা ধান-১৭) আবাদ শুরু হওয়ার মধ্য দিয়ে নতুন দিগন্তের সুচনা হয়েছে।
নতুন এ জাতের ধান আবাদে রাসায়নিক সার কম লাগে। কীটনাশক দিতে হয় না। পানি ব্যবহার কম লাগে। পরিবেশবান্ধব হওয়ার কারনে এটিকে গ্রিন বলা হয়েছে। আর সুপার বলা হয়েছে এটি সেরা ধান বলে। ধানটির উৎপাদন অন্য ধানের তুলনায় বেশি। সব মিলিয়ে এর নাম হয়েছে বিনা ধান-১৭ জিএসআর।
নতুন এ জাতটির সম্প্রসারণ ঘটানো হলো মিরপুর উপজেলাতে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে। উপজেলার চিথলিয়া ব্লকে ১৭ বিঘা জমিতে জাতটির পরীক্ষামূলক আবাদ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ বলেন, বাংলাদেশে আমন মৌসুমে বিনা ধান-১৭ জিএসআরের ফলন অন্য যে কোনো উচ্চ ফলনশীল ধানের চেয়ে বেশি। অন্য ধান যেখানে প্রতি হেক্টরে গড়ে চার টন থেকে সাড়ে চার টন উৎপাদন হয় সেখানে গ্রিন সুপার রাইস সাত টনের মতো উৎপাদন হয়। অন্য ধান উৎপাদনে যেখানে ১৩০-১৪০ দিন লাগে, সেখানে বিনা ধান-১৭ জিএসআর ১১০-১১৫ দিনে উৎপাদন সম্ভব। এ ছাড়া এ জাতটি খরা সহিষ্ণু।
ইত্তেফাক/এএন
