সুন্দরগঞ্জে ঝড়ে বিধ্বস্ত স্কুল আজও মেরামত হয়নি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০২:২৪
উপজেলায় ঝড়ে বিধ্বস্ত উত্তর মরুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় আজও মেরামত হয়নি। ১৯৯২ সালে উত্তর মরুয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলজিইডি তত্ত্বাবধানে দুই লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে আধা-পাকা চৌচালা টিনসেট স্কুলঘর নির্মিত হয়। নির্মাণের পর থেকে ঘর মেরামত না করায় গত ২৮ মে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়। ভবনটি বিধ্বস্তের পাঁচ মাস অতিবাহিত হলেও আজও তা মেরামত না করায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নীচে পাঠদান করছে।
 
প্রধান শিক্ষক মাহবুবা খাতুন জানান, উক্ত বিদ্যালয়ে তিনশ ৫০ শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, একজন কর্মচারী নিয়ে তিন কক্ষ বিশিষ্ট একটি ভবনে গাদা-গাদি করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে।
 
উপজেলা শিক্ষা অফিসার জানান, বরাদ্দ না থাকায় বিদ্যালয়টি মেরামত করা সম্ভব হচ্ছে না।
 
ইত্তেফাক/এএন