খোলা আকাশের নিচে এক ব্যতিক্রমধর্মী বইমেলা আয়োজন করা হচ্ছে কানাডার টরন্টোস্থ ডাউন টাউনের হারবার ফ্রন্টে লেকের পাড়ে। 'ওয়ার্ড অন দ্য স্ট্রিট' শীর্ষক বইমেলাটি স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর দিনব্যাপী চলবে।
কবিতা পাঠ, সেমিনার, নাটক, টক শো, লেখক-পাঠক-প্রকাশকের আড্ডা, খ্যাতিমান লেখকদের অটোগ্রাফ, হ্রাসকৃত মূল্যে ভালো ভালো বইসহ নানান রকম আয়োজনে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চললো চমৎকার উৎসব- ওয়ার্ড অন দ্য স্ট্রিট। এতে অংশ নেয় নামীদামী সংস্থা।
শুধু টরন্টোতে নয়; এই বইমেলা কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়। এবার এ মাসের ১৭ তারিখে হ্যালিফেক্সে, ১৮ তারিখে সাসকাচোয়ান এবং ২৪ তারিখে লেথব্রিজে ওয়ার্ড অন দ্য স্ট্রিট অনুষ্ঠিত হলো।
ইত্তেফাক/আরএ
