লোহাগড়ায় একজনকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:১১
নড়াইলের লোহাগড়া উপজেলায় একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।  নিহত জিয়াউল হাসান (৩৫) নামে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামে হাসেম মোল্যার ছেলে।
 
রবিবার রাতে উপজেলার শিয়েরবর গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই  গ্রামের সিকদার ও মোল্যা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে রবিবার রাত ১০টার দিকে শিয়েরবরের গুচ্ছগ্রাম সংলগ্ন ফাঁকা বিলের মধ্যে জিয়াউলকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর জখম জিয়াউলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
অভিযোগ রয়েছে, সিকদার পক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।  
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
ইত্তেফাক/এএসএমইউ