রংপুরে জামায়াতকর্মীসহ আসামি গ্রেফতার ৩৫

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৮
 
রংপুরের বিভিন্ন উপজেলার অভিযান চালিয়ে এক জামায়াতকর্মীসহ নাশকতা ও মাদক মামলার চার্জশিটভুক্ত ৩৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
 
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেয়া হয়েছিল।
 
তবে দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
 
 
ইত্তেফাক/কেকে