চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৬৭

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:২৯
 
চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। 
 
অভিযানে ৭ হাজার ৩৬৩ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
চট্টগ্রাম নগর পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে