রাজশাহীর বাগমারা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম বাংলাভাইয়ের ‘সহযোগী’কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে বাগমারা উপজেলার হামিরকুৎসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মাহাতাব খামারু হামিরকুৎসা মো. আলীর খামারুর ছেলে। তিনি তালহরিয়া হাই স্কুলে শিক্ষকতা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মতিয়ার রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে তালহরিয়া হাইস্কুল থেকে মাহাতাবকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, মাহাতাব খামারু জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভ্ন্নি অভিযোগে চারটি মামলা রয়েছে।
ইত্তেফাক/এএসএস
