মধুখালীতে দুর্গাপূজা উৎসব, প্রতিমা তৈরি সম্পন্ন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২০
 
এ বছর ফরিদপুরের মধুখালী উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৩৮টি মণ্ডপে শারদীয়া দুর্গাপূজা উৎসব পালন করার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন মন্দিরের প্রতিমা তৈরি সম্পন্ন হয়েছে বাকি আছে শুধু রং করণের কাজ। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন স্থানীয় পূজা উদযাপন পরিষদ শান্তি পূর্ণভাবে উৎসব পালনে ব্যাপক ভবে প্রতি মন্দিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ গ্রহণ করেছেন।
 
ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা ও পূজা কমিটির নেতৃবৃন্দ। মন্দিরে মন্দিরে সাজ সজ্জা, গেট, প্যান্ডেলসহ রং  বে রংয়ের কারুকার্যের প্রস্তুতি চলছে।
 
মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায় ও সাধারণ সম্পাদক সুখেন মজুমদার জানান, এ বছর উপজেলাতে মোট ১৩৮টি মণ্ডপে শারদীয়া দুর্গা উৎসব পালনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তা ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন এর কাজ চলছে ইউনিয়ন পর্যায়ে। মন্দিরে নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
 
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, মধুখালীতে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপনকে ঘিরে বিভিন্ন পর্যায়ের  নিরাপত্তার জন্য মন্দিরে মন্দিরে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক কাজ করবে।
 
ইত্তেফাক/আরএ