কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদেশি পিস্তল-গুলি-ম্যাগজিনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অন্তর (২৪) উপজেলার রামকৃঞ্চপুর ইউপির চরপাড়া গ্রামের রবি হালসানার ছেলে
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহবশত তার দেহে তল্লাশি চালানো হয়। এ সময় বিদেশি পিস্তল-পাঁচ রাউন্ড গুলি-দুইটি ম্যাগজিনসহ তাকে গ্রেফতার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জানান, অন্তর অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
