ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের রেল গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণাবড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ছানাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে অজ্ঞাত ওই যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ের (রেলগেইট এলাকা) পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় তিনি সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
