চট্টগ্রামে অনি স্মৃতি স্কুল টিটি আজ শুরু হচ্ছে

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:৪৭

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের অনি স্মৃতি আন্তঃ স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতা আজ সোমবার সকালে জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনে শুরু হচ্ছে। প্রতিযোগিতায় খেলার জন্য তালিকাভুক্ত হয়েছে নগরীর ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যেক দলে রয়েছে ৩ জন করে খেলোয়াড়। সে হিসেবে খেলোয়াড় রয়েছে ৫৪ জন। 

বাকলিয়া সরকারি স্কুল, কাফকো স্কুল, কধুরখীল স্কুল, চট্টগ্রাম সরকারি স্কুল, কাজেম আলী স্কুল, সানশাইন স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, কদম মোবারক স্কুল, আল হিদাইয়া স্কুল, হালিশহর ক্যান্টঃ পাবলিক স্কুল, প্রেসিডেন্সি স্কুল, সেন্ট্রাল পাবলিক স্কুল, অপর্ণাচরণ বালিকা স্কুল, সেন্ট মেরিস স্কুল, হাজী মুহম্মদ মহসিন সরকারি স্কুল, চট্টগ্রাম ক্যান্টঃ ইংলিশ স্কুল।