কুষ্টিয়ায় সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৩
কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় ৭৯ ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।
 
নিহত ইমান আলীর চাচাতো ভাই কামরুল হাসান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি ঝাউদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বখতিয়ার হোসেনকে  সোমবার বিকালে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। এ নিয়ে সাবেক ওই চেয়ারম্যানসহ মোট আটজন গ্রেফতার হলেন।  
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার হোসেনকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এর আগে পুলিশ আরো ৭ জনকে গ্রেফতার করেছে।
 
ইত্তেফাক/ইউবি