সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হাসপাতালে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৭
সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় কারাগারে থাকা সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে।
 
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুস ছগির মিয়া জানান, সোমবার কারাগারে শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
রবিবার রাত থেকে তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা বেড়ে যায় বলে জানান জেল সুপার ছগির মিয়া।
 
আরিফুলকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানান, আরিফুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জুরেজ আবদুল্লাহ গুলজার।
 
সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়ার পর আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কিবরিয়া হত্যার ঘটনায় দুটি মামলার মধ্যে হত্যা মামলায় জামিন পেলেও বিস্ফোরক মামলায় তিনি কারাগারে আছেন।