ঝিনাইগাতিতে হাতির পায়ে পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:২৭
শেরপুরের ঝিনাইগাতিতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে চিবিরণ (৪৫) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। 
 
সোমবার রাতে ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী। 
 
ঝিনাইগাতি থানার ওসি মিজানুর রহমান জানান, একদল বন্যহাতি সোমবার রাতে বাকাকুড়া গ্রামের মৃত হযরত আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেলে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চিবিরণ বেগমের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/ইউবি