অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক বিতর্কে হিলারি-ট্রাম্প

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৬
 
বিতর্ক শুরু হয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে। হিলারিকে প্রথম প্রশ্ন করা হয় এ বিষয়ে। তিনি বলেন, নতুন চাকরীর সুযোগ সৃষ্টি করব আমরা, নতুন কাজ শুরু করব। বড় কোম্পানিগুলো তাদের লভ্যাংশ ভাগ করে নেব। শুধু উচ্চ পর্যায়ের এক্সিকিউটিভদের সঙ্গে নয়। বরং সবার সঙ্গে। মর্ধবিত্তদের চাকরীর ব্যবস্থা করব আমরা।
 
ট্রাম্প বলেন, আমাদের (যুক্তরাষ্ট্রের নাগরীকদের) চাকরীর সুযোগ বিদেশিরা চুরি করছে। এটা হতে দেয়া যাবে না। সেই সঙ্গে বিদেশিদের কাছ থেকে আমাদের কোম্পানিগুলোকে রক্ষা করতে হবে। বিদেশি কোম্পানিগুলো ও আমাদের কোম্পানিগুলোর ট্যাক্স ব্যবস্থা এক হতে পারে না। 
 
এর উত্তরে হিলারি বলেন, আমরা ট্রাম্পের অর্থনীতির এই মতবাদকে 'ট্রাম্পড আপ ট্রিকেল ডাউন' নাম দিয়েছি। কারণ এভাবে অর্থনৈতিক অবস্থার উন্নতি করা খুব একটা সম্ভব হবে না বলেই আমরা মনে করি। তার বদলে আমরা যদি মধ্য আয়ের মানুষগুলোকে নিয়ে ভাবি। আমরা যদি তাদের জন্য নতুন নতুন চাকরীর সুযোগ তৈরি করতে পারি, তাহলে সেটি হবে কার্যকর। ব্যবস্থা।
 
ট্রাম্প তার উত্তরে বলেন, না, শুধু চাকরীর সুযোগ সৃষ্টি করলেই হবে না। সেই সুযোগগুলো রক্ষা করতে হবে। সেই সঙ্গে আমাদের দেশের ব্যবসাগুলোকে চীনের ব্যবসা থেকে রক্ষা করতে হবে। যা গত ৮ বছর ধরে করা সম্ভব হচ্ছে না।
 
হিলারি এর উত্তরে বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে সেটি করা সম্ভব হয়নি।
 
ট্রাম্প জানান, এটি গত ৩০ বছরে সম্ভব হবে না। এখনও হিলারির পলিসিতে সম্ভব হবে না।
 
ট্রাম্প বাস্তবতার মুখোমুখি না হয়ে আলোচনা করছে বলে অভিযোগ করে হিলারি। এর উত্তরে ট্রাম্প জানতে চান, অর্থনৈতিক এরূপ সমস্যার জন্য কি ওবামা সরকার দায়ী?
 
ওবামা সরকার সবচাইতে বেশি ট্যাক্স আরোপ করে ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্র কঠিন করে তুলেছে বলে অভিযোগ করেন ট্রাম্প। হিলারি জানান, বড়লোকদের উচিত তাদের এই সাধারণ মানুষের থেকে অতিরিক্ত আদায় করা লভ্যাংশ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেয়া।
 
এই দুই প্রার্থীর বিতর্ক সরাসরি দেখুন এখানে :
 
 
পিবিএস
 
ইত্তেফাক/আরএ