তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:০৮
সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুইজন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সাইদুর রহমান (৪০) জেলা শহরের উত্তর কাটিয়া মিলবাজার এলাকার আব্দুল হামিদের ছেলে।
 
মঙ্গলবার সকালে উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা চারাবটতলা নামক স্থানে সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক সাইদুর মারা যান। এ সময় আলমগীর ও ইমরান নামে দুইজন আহত হন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  
 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ