চরভদ্রাসনে দুই বোনকে গণধর্ষণ, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৩
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চরহরিরামপুর ইউনিয়নের স্কুল পড়ুয়া মামাতো-ফুপাতো দুই বোনকে গণধর্ষণকারীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চরভদ্রাসন সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
 
মঙ্গলবার সকাল নয়টায় কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় চার শ শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
 
জানা গেছে, উপজেলার চর শালেপুর গ্রামে গত ১৪ এপ্রিল  গ্রামের উজ্জল খানের (২৫) নেতৃত্বে শুকুর আলী সিকদার (২৬), সিরাজ শেখ (২৫), ইলিয়াস ব্যাপারী (২০) ও  শফি মোল্যা (২৫)  স্কুলছাত্রী কিশোরী দুই বোনকে  রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে গণধর্ষণ করে। এ দৃশ্যের ভিডিও চিত্র চিত্র  ইন্টারনেটে ছেড়ে দেয়। এতেতার পরিবার  সামাজিকভাবে বিপর্যয়ের মুখে পড়ে।  
 
১১ জুন ধর্ষণের শিকার দুই স্কুলছাত্রীর পরিবার ফরিদপুর নারী ও শিশু নির্য়াতন দমন বিশেষ আইনে মামলা করেন। মামলার এজাহারভুক্ত পাঁচ আসামির মধ্যে ১৮ সেপ্টেম্বর ও ২০ সেপ্টেম্বর  চারজন  (উজ্জল খান (২৫), ইলিয়াস বেপারী (২০), সিরাজ শেখ (২৫) ও শফি মোল্যা (২৫)) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। দুই নম্বর আমলি আদালতের বিচারিক হাকিম মইনুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠান।
 
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত বলেন, এই মামলায় অভিযুক্ত আরো এক  আসামিকে গ্রেফতারের  চেষ্টা চলছে। মামলাটির অভিযোগ গঠন হচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ