ফটো ক্যাপশন

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:৫২

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা জোনের উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা সম্প্রতি শেষ হয়েছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো. মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন

০০

এনসিসি ব্যাংকের “আইটি সিকিউরিটি এন্ড ল্যান ম্যানেজমেন্ট” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের আরেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন

০০

এডুকেশন সফটওয়্যার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এডিসফট এর সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে বিকাশ। এই চুক্তির আওতায় সারাদেশে এডিসফট এর ‘অধ্যায়ন এডুকেশন ইআরপি’ সফটওয়্যার ব্যবহার করে এমন ২০০’র বেশি শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ এবং এডিসফট এর ম্যানেজিং ডিরেক্টর সাকিব রব্বানী চুক্তিতে স্বাক্ষর করেন

০০

ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণীতে স্বাক্ষর করেন। সম্প্রতি ব্যাংকের কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে অনুষ্ঠিত কোম্পানীর অষ্টম সাধারণ সভা  অনুষ্ঠিত হয়। এতে ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন দাসসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন