দি বেস্ট অব ডিজিটাল মার্কেটিং কনফারেন্সটি সোমবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বাংলাদেশ কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে।
ডিজিটাল মার্কেটিং বিষয়ে আয়োজিত কনফারেন্সে সোশাল মিডিয়া, মোবাইল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, বিগ ডেটা এবং রিয়েল টাইম মার্কেটিংসহ ডিজিটাল মার্কেটিংয়ের প্রায় সব দিক সম্বন্ধে আলোচনা করা হয়। এতে দেশের বিভিন্ন খাতের বিশেষ করে মার্কেটেং খাতের কয়েক শ পেশাজীবী অংশ নেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এতে অংশ নেয়।
ঢাকায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক কনফারেন্সটি দি বেস্ট অব ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড ট্যুর ২০১৬ এর অংশ। এই ট্যুর জানুয়ারি ২০১৬ এ রিগা-তে শুরু হয়। অ্যামস্টারড্যাম, ইস্তানবুল, ম্যনিলস ও কুয়ালালামপুরসহ বিভিন্ন জায়গায় সম্মেলন হয়। বাংলাদেশে এই আয়োজনের সহযোগী ফিনান্সিয়াল টেকনোলজিভিত্তিক (ফিনটেক) প্রতিষ্ঠান ডি-মানি।
ইত্তেফাক/এএসএমইউ
