সাঘাটায় জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩১
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. আব্দুল হাদি (২৬) উপজেলার জুমারবাড়ী গ্রামের বাসিন্দা।
 
মঙ্গলবার ভোর রাতে নিজ গ্রামের ব্যাংগার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তার বিরুদ্ধে সাঘাটা থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ