বগুড়ায় আসামির বাড়ি থেকে অস্ত্র-গুলি-ককটেল উদ্ধার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৫
বগুড়ায় রিমান্ডে থাকা ছিনতাই মামলার আসামি মাকসুদুল আলমের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে ১টি দেশি একনলা বন্দুক, ২ রাউন্ড গুলি ও ৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 
 
আজ মঙ্গলবার বেলা ৩টায় জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জৈষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) গাজিউর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, আসামি মাকসুদুল আলম সদর থানা পুলিশের রিমান্ডে রয়েছে। জিজ্ঞাসাবাদকালে আসামির দেওয়া তথ্যানুযায়ী মঙ্গলবার ভোরে পুলিশ শহরের নারুলীতে অবস্থিত তার বাড়িতে অভিযান চালানো হয়। শয়নঘর থেকে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে। 
 
 
ইত্তেফাক/এমআই