নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে মেঘনা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার পারগুড়লই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ডোবা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। মেঘলা উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মনিরুল ইসলাম মাস্টারের মেয়ে। সে পারগুড়লই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরোদ্দোজা জানান, মেঘলা সকালে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে অবস্থানকালের এক পর্যায়ে মেঘলাকে তার মা বেশ কিছু সময় দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুজি শুরু করেন। পরে বিকেল ৩টার দিকে বিদ্যালয়ের পাশের একটি ডোবা থেকে মেঘলার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেঘলার মৃতদেহ উদ্ধার করে।
ইত্তেফাক/ইউবি
