গাইবান্ধায় ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩০
 
গাইবান্ধা জেলা জজ কোর্ট চত্বরে মঙ্গলবার বিকেলে সনদপত্র টেম্পারিং করে এফিডেভিটের মাধ্যমে মেয়ের বিয়ে দেয়ার লক্ষ্যে বয়স পরিবর্তনের চেষ্টার অপরাধে ভ্রাম্যমান আদালত ৫ ব্যক্তির কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন।
 
আদালতের বিচারক গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল মমিন খান মঙ্গলবার এ রায় প্রদান করেন।
 
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান জানান, এরমধ্যে সুন্দরগঞ্জ উপজেলার চরিতাবাড়ি গ্রামের মৃত. বেলাল হোসেনের ছেলে মো. আবুল হোসেন (৩৫), একই গ্রামের মৃত. বেলায়েত হোসেনের ছেলে মো. কাদের মিয়া (৪৫) ও উত্তর সীচা চন্ডিপুরের মৃত. ফয়েজ উদ্দিনের ছেলে আলামিন মিয়াকে (২৮) এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া একই উপজেলার হুরাভায়া খাঁ গ্রামের মৃত. ইসমাইল হোসেনের ছেলে সেকেন্দার আলী মহুরীর (৬৭) ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড ও সীচা চন্ডিপুর গ্রামের মাজহারুল ইসলামের ছেলে আশিকুর রহমানের (২০) ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রমের কারাদন্ডের আদেশ দেয়া হয়।