মধুখালীতে নিজ ঘরে গৃহবধূ খুন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৮
 
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ধোপাগাতি গ্রামের অবসরপ্রাপ্ত চাকরিজীবী শ্যামল বৈদ্য বিশ্বাসের স্ত্রী মালতি বিশ্বাস (৫৫) এক দুর্বৃত্তের হাতে নিজ ঘরের মধ্যে খুন হয়েছেন। মঙ্গলবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মধুখালী থানায় নিয়ে আসে।
 
মালতির স্বামী শ্যামল বৈদ্য ও এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকাল আনুমানিক চারটার দিকে এক দুর্বৃত্ত ঘরে ঢুকে তার স্ত্রী মালতি বিশ্বাসকে মাথায় কুপিয়ে খুন করে পালিয়ে যায়। ঘটনার সময় তার ছোট ভাই গনেশের বিবাহিত মেয়ে পপি চ্যাটার্জি ছাড়া অন্য কেউ বাড়িতে ছিল না। শ্যামল বৈদ্য বিকাল সাড়ে পাঁচটার বাড়িতে এসে তার স্ত্রীকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পায়।
 
মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন এ খবর নিশ্চিত করেছেন। ওসির নেতৃত্বে থানা পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলেই রয়েছেন।
 

ইত্তেফাক/এএম।