সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিটি করপোরেশনের সাময়িক বহিস্কৃত মেয়র আরিফুল হকের চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
হাসপাতালে মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এএফএম নাজমুল ইসলামকে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়। এই কমিটি তাকে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখবে।
এদিকে, আরিফুল হককে ওসমানী হাসপাতালের তৃতীয় তলার ১২ নম্বর ওয়ার্ডের ৩০ নম্বর কেবিনে রাখা হয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগ ও ডায়েবেটিকস সমস্যায় ভুগছিলেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দি রয়েছেন আরিফুল হক।
ইত্তেফাক/ইউবি
