মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, স্বাধীনবাংলা নিইক্লিয়াস খ্যাত, ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, অবিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খলিফার অন্যতম ও সাবেক মন্ত্রী এবং সংসদ সদস্য শাজাহান সিরাজ গুরুতর অসুস্থ। বিষয়টি গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছেন শাজাহান সিরাজের সহধর্মিণী রাবেয়া সিরাজ।
মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত এই নেতা দীর্ঘদিন যাবত্ শয্যাশায়ী। তার অবস্থার অবনতি হচ্ছে বলে জানা গেছে। তিনি প্রায় পাঁচ বছর যাবত্ মাথায় ব্রেন টিউমার থেকে ক্যান্সার রোগে ভুগছেন। তার গ্রামের বাড়ী কালিহাতী পৌরসভার বেতডোবা গ্রামে। স্ত্রী রাবেয়া সিরাজ শাজাহান সিরাজের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ইত্তেফাক/এএন
