অজ্ঞাত দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৭
 
পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। মঙ্গলবার দুপুরে মৃতদেহ দুইটি উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, মঙ্গলবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেল ষ্টেশনের পাশে একটি মৃতদেহ  পরে থাকতে দেখেন স্থানীয়রা। একই ভাবে চাটমোহর উপজেলার গুয়াখড়া রেল ষ্টেশনের পূর্ব পাশে অপর একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। ভাঙ্গুড়া ও চাটমোহর থানা পুলিশ জানায়, দুইটি স্থানই সিরাজগঞ্জ রেলওয়ে থানার অন্তর্ভুক্ত হওয়ায় সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ মৃতদেহ দুইটি উদ্ধার করে নিয়ে যায়। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল জানান, ধারনা করা হচ্ছে কোন ট্রেনের ছাদ থেকে পরে তাদের মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/আরএ