গাংনী স্কুল জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৫
 
স্কুল জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারকলিপিটি তুলে দেন প্রধান শিক্ষক আফজাল হোসেন।
 
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক-১ আশরাফুল আলম, সহকারী প্রধান শিক্ষক-২ আশরাফুল ইসলাম, কলেজ শাখার সহকারী অধ্যাপক সামসুল হায়দার, প্রভাষক শফি কামাল পলাশ, শাহিন আহমেদ, ভোকেশনাল শাখার সহকারী প্রশিক্ষক আবু হোসেনসহ শিক্ষক কর্মচারী বৃন্দ।
 
উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান শিক্ষক কর্মচারীর হাত থেকে স্মারকলিপি গ্রহণ করেন এবং যথাযথভাবে প্রধানমন্ত্রীর নিকট প্রেরণের আশ্বাস দেন।
 
প্রধান শিক্ষক আফজাল হোসেন জানান, গাংনী উপজেলার একমাত্র পুরাতন ঐতিহ্যবাহী মডেল সহশিক্ষা প্রতিষ্ঠান গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজটি জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন যাবত শিক্ষক কর্মচারীবৃন্দ দাবী জানিয়ে আসছে। এ উপজেলা বাসির দীর্ঘদিনের প্রত্যাশাটি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সুদৃষ্টি দেবেন এ প্রত্যাশা আমাদের।
 
ইত্তেফাক/আরএ