চৌমুহনী সরকারি এসএ কলেজ ক্যাম্পাসে পিস্তলসহ এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
কলেজের অধ্যক্ষ আবদুস ছালাম জানান, মঙ্গলবার বিকালে গনিপুর গ্রামের শান্ত (১৯) কলেজ ক্যাম্পাসে এসে পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে। এ সময় কলেজের অভ্যন্তরে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কলেজের কর্তব্যরত কর্মকর্তারা ওই কিশোরকে ধরে তার কাছে নিয়ে যায়। পরে বেগমগঞ্জ মডেল থানায় খবর দেয়া হলে পুলিশ এসে একটি বিদেশি নাইন-এমএম বোরের পিস্তলসহ শান্তকে গ্রেফতার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, শান্তর রাজনৈতিক পরিচয় জানার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
