৩ জিবি র‍্যামের গ্যালাক্সি অন৮ উন্মোচন স্যামসাংয়ের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৭
নতুন একটি ফোন উন্মোচন করেছে স্যামসাং। গ্যালাক্সি অন৮ নামের এই ফোন মূলত বিকাশমান বাজারে নিজেদের অবস্থান অনড় রাখতেই আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ান হ্যান্ডসেট জায়ান্ট। 
 
সম্পূর্ণ মেটাল বডির এই ফোন বাংলাদেশে প্রায় ১৮ হাজার ৮০০ টাকায় পাওয়া যাবে।
 
এতে থাকবে ৫.৫ ইঞ্চি স্ক্রিন, ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১.৬ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর, ৩ জিবি র্যা ম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১২৮ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা (ফ্ল্যাশ-সহ), ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (ফ্ল্যাশ-সহ), অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো ইত্যাদি।
 
ইত্তেফাক/এএম