চৌগাছার পাশাপোল-সিংহঝুলি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৩
যশোরে চৌগাছা উপজেলার ২নং পাশাপোল ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
 
উপজেলা নির্বাচন অফিসের গণ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী ৬ অক্টোবর বৃহস্পতিবার নমিনেশন ক্রয় এবং সাত অক্টোবর শুক্রবার যাচাই বাচাই করা হবে। নমিনেশন প্রত্যাহারের শেষ দিন ১৪ অক্টোবর। ভোট গ্রহণ ৩১ অক্টোবর।
 
চলতি বছরের ৪ জুন শেষ ধাপে ইউপি নির্বাচনে নৌকা মার্কা প্রতীক নিয়ে ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম বিজয়ী হন। ১৪ আগস্ট শপথ, ১৮ আগস্ট ক্ষমতা গ্রহণ করার ১৩ দিনের মাথায় সন্ত্রাসী কর্তৃক আবুল কাশেম নিহত হলে তার পদটি শূন্য হয়।
 
চৌগাছা নির্বাচন অফিসার জানান, আইন অনুযায়ী পদ শূন্য হবার ৯০ দিনের মধ্যে পুনঃনির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও সারা দেশে যে সকল স্থানে বিভিন্ন কারণে ভোট গ্রহণ বন্ধ ছিল এবং সমভোটের কারণে যে সকল ওয়ার্ডে ফলাফল ঘোষণা হয়েছিল সে সকল ওয়ার্ডে ৩১ অক্টোবর নির্বাচন কমিশন ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়। এবং পাশাপোল ইউনিয়নের ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করা হয়।
 
উল্লেখ্য, উপজেলার ৩ নং সিংহঝুলি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে দুই সদস্য প্রার্থী সমপরিমান ভোট পাওয়ায় একই দিন পুনঃভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ