নাটোরে ১০ ককটেলসহ যুবক আটক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০১
নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে ১০টি ককটেলসহ শরিফুল ইসলাম নামে এক যু্বককে আটক করেছে র‌্যাব-৫।
 
বুধবার দুপুরে তাকে নাটোর র‌্যাব ক্যাম্পে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। শরিফুল চকআলা  গ্রামের মৃত শাহজাহান মোল্লার ছেলে।
 
র‌্যাব-৫-এর নাটোরের ক্যাম্প কমান্ডার এএসপি মিজানুর রহমান জানান, গুরুদাসপুরের নাজিরপুর চকআলা গ্রামে ৬ মাস ধরে শরিফ ককটেল তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। র‌্যাব বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে বুধবার ভোরে অভিযান চালায়। এ সময় ককটেল তৈরিকালে শরিফকে হাতেনাতে আটক করা হয়।  তার ঘরে থেকে ১০টি তাজা ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি