শার্শা উপজেলার নাভারন দক্ষিণ বুরুজবাগান গ্রামের রাস্তাটির বেহাল দশা। এ গ্রামে ৭ হাজার মানুষের বসবাস। এখানে রয়েছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। গ্রামটি নাভারন শহরের পার্শবর্তী গ্রাম হওয়াই নতুন জনবসতি বেড়েই চলেছে।
জানা গেছে, শার্শা উপজেলা (বুরুজ বাগান) স্বাস্থ্য কেন্দ্র থেকে আনসার ক্যাম্প পর্যন্ত ১কিলোমিটার রাস্তাটি ইটের খোয়া দিয়ে কার্পেটিং হলেও পাকা করা হয়নি। এখন রাস্তাটি জরাজীর্ণ হয়ে পড়েছে।
গ্রামের পশ্চিম পাশ দিয়ে নাভারন-বাইকোলা সড়ক। সড়কটির দৈর্ঘ্য ১৬ কিলোমিটার। সড়কটির দেড় কিলোমিটার ২০ বছর আগে ইক্ষু কোম্পানি ইটের খোয়া দিয়ে কার্পেটিং করেছিল। পাঁচ বছর পর এলজিইডি সড়কটিতে পিচের কাজ করে। তার পাঁচ বছর পর আবারো সংস্কার কাজ হয়। গত ১০ বছর ধরে সড়কটির কোন সংস্কার হয়নি। এখন সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে।বর্ষার কারণে এখন হাটু সমান কাঁদা। রাজনৈতিক নেতারা বারবার প্রতিশ্রুতি দিলেও সড়কটি কোন উন্নয়ন করেনি।
ইত্তেফাক/ইউবি
