ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ১ হাজার ২৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪২ হাজার ১৪৭ জন।
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্বিবদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
ইত্তেফাক/ইউবি
