মান্দায় জমি জবরদখলের অভিযোগ

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:০৬

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

মান্দায় জোরপূর্বক অসহায় এক পরিবারের জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গণেশপুর ইউপির গণেশপুর গ্রামে। ঘটনার শিকার মৈনম ইউপির দুর্গাপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র মজিবর রহমান। ভুক্তভোগী মজিবর রহমান জানান, জমিটি আমার ছেলে ও জামাইয়ের কবলাকৃত যৌথ মালিকানার ৪০ ডেসি জমির মধ্যে ৭ ডেসি সম্পত্তি বিরাজ গং’রা ভুয়া দলিল বের করে বিবদমান সম্পত্তি জোরপূর্বক বেড়া লাগিয়ে দখল করে নেয়। অপর দিকে, অবৈধ দখলকারী গণেশপুর (কারীগরপাড়া) গ্রামের মৃত নুর উদ্দিন শেখের পুত্র বিরাজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি দখলের বিষয়টি এড়িয়ে যান।

মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, জমিসংক্রান্ত বিরোধের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।