দেশি মোটরসাইকেল নির্মাণকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস্ লি. আমেরিকান প্রযুক্তির ইউএম - রানার ব্র্যান্ডের মোটরসাইকেল নির্মাণ করতে যাচ্ছে।
এ লক্ষ্যে রানার অটোমোবাইলস্ লি. আমেরিকান কোম্পানি ইউএম ইন্টারন্যাশনাল এলএলসির সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ।
হাফিজুর রহমান খান, চেয়ারম্যান, রানার গ্রুপ এবং জুয়ান ভিলেগাস, বিজনেস্ ডেভেলপমেন্ট ডিরেক্টর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন এবং পরে তারা রাজধানীর মালিবাগে ইউ এম - রানার শপ উদ্বোধন করেন ।
এ সহযোগিতার মাধ্যমে রানার ময়মনসিংহ, ভালুকায় অবস্থিত তার নিজস্ব আধুনিক উচ্চ প্রযুক্তির কারখানায় দেশীয় উপযোগী ইউএম - রানার ব্র্যান্ডের মোটরসাইকেল নির্মাণ করবে । আর আমেরিকান কোম্পানি ইউএম ইন্টারন্যাশনাল এলএলসি কারিগরী এবং প্রকৌশলীতে R & D (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) আর আন্তর্জাতিক র্সোসিং সহযোগিতা দেবে ।
IMG0
এসবি উচ্চ পারফরমেন্স এবং স্টাইলিস ইউএম -রানার ব্র্যান্ডের মোটরসাইকেলে অনেক গুলো বৈশিষ্ট্য থাকবে- যা আগামী মাস থেকেই সারাদেশে রানার এর শো - রুমে পাওয়া যাবে ।
এ সহযোগিতার মাধ্যমে রানার অটোমোবাইলস্ লি. ভবিষ্যতে ইউএম ব্র্যান্ডের মোটরসাইকেলের আন্তর্জাতিক বাজার তথা ভারত, নেপাল, শ্রীলংকা ইত্যাদি দেশের বাজারের জন্য মোটরসাইকেল নির্মাণ করবে ।
বাংলাদেশে প্রথম দফায় XTREET Ges RENEGADE টাইপ স্পোর্টস আর ক্রুইজার ক্যাটাগরীর ইউ এম - রানার ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারে আসবে । ১০০ থেকে ১৫০ সিসি ইঞ্জিনের মোটরসাইকেল গুলো UM’s KUI’s (কী ইউ এম ইনোভেশনস্) বৈশিষ্ট্য সম্বলিত হবে ।
রানার অটোমোবাইলস্ এর নির্বাহী পরিচালক মুকেশ শর্মা বলেন, আগামী ৬ মাসে আরো ৬০টি এ ধরনের শোরুম উদ্বোধন করার পরিকল্পনা রানার অটোমোবাইলস্ লি: এর রয়েছে । ইত্তেফাক/ইউবি
