স্বরূপকাঠিতে বিদ্যুত্স্পৃষ্টে অটো চালকের মৃত্যু

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:০৬

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে বিদ্যুত্স্পৃষ্টে আব্দুল কুদ্দুস (৬০) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার উত্তর করফা গ্রামে ওই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ঐদিন বিকালে কুদ্দুস অটো রিকশা চার্জ দেয়ার ঘরে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল কুদ্দুস উত্তর করফা গ্রামের মৃত শাহশের আলীর ছেলে।