ফেনীতে তৃণমূল পর্যায়ে ৮দিন ব্যাপী ব্যাডমিন্টন বাছাই ও প্রশিক্ষণ কর্মসূচি বুধবার শহরের খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে ও ফেনী জেলা ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন বাহার।এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য হারুন অর রশিদ মজুমদার, আজম চৌধুরী, আবদুল মোতালেব হুমায়ুন, গোলাম রাব্বানী, শামীম আরা, গোলাম হায়দার মজুমদার, ব্যাডমিন্টন প্রশিক্ষণ কোচ আবদুল হান্নান ও সহকারী কোচ কায়েস মাহমুদ।
ইত্তেফাক/ইউবি
