স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় ৩৫০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সোনামাসনা গ্রামের বাবলুর ছেলে সুমন, শিবগঞ্জ থানার পুখুরিয়া গ্রামের মৃত মোকছেদের ছেলে ছেপাদুল ও জামালপুর জেলার বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে কামরুল ওরফে সামু।
রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান বলেন, পুঠিয়া থানা পুলিশ রবিবার ভোরে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করেছে। আটকদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলার পর দুপুরে আদালতের মাধ্যমে সকলকে কারাগারে পাঠানো হয়েছে।
