টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক পত্রিকার কালিহাতী সংবাদদাতা এসএইচএম হেলাল উদ্দিন হিরো আহ্বায়ক এবং রেডটাইমস বিডি’র কালিহাতী প্রতিনিধি আবু মোহাম্মদ জিন্নাহ্ সদস্য সচিব মনোনীত হয়েছেন।
এ ছাড়া ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মনিরুজ্জামান মতিন (সাপ্তাহিক লোকধারা), গৌরাঙ্গ বিশ্বাস (খবর বাংলাদেশ), মীর আমিনুল ইসলাম তপন (দৈনিক বণিক বার্তা), কামরুল হাসান (সাপ্তাহিক গণবিপ্লব), মীর আনোয়ার হোসেন (দি নিউ ন্যাশন), সুমন ঘোষ (জাতীয় অপরাধ তথ্য চিত্র), দাশ পবিত্র (দৈনিক সংবাদ ও দৈনিক টাঙ্গাইল সময়), কাজল আর্য (দৈনিক আমাদের সময় ও সাপ্তাহিক পূর্বাকাশ), মোল্লা মুশফিকুর মিল্টন (দৈনিক খবরপত্র), মাহ্ফুজুর রহমান মামুন (সাপ্তাহিক পাপিয়া), রেজাউল করিম খান (দৈনিক মজলুমের কণ্ঠ), ফারুক হোসেন (দৈনিক বিবেক), হারুন অর সেলিম, আইয়ুব আলী ও মাসুদুল আলম স্বপন।
প্রেসক্লাবের বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত আহ্বায়ক কমিটি দায়িত্বপালন করবে।
উল্লেখ্য, ১৯৮৫ সালে কালিহাতী প্রেসক্লাব গঠিত হয়।
ইত্তেফাক/আরএ
