মাগুরায় এবার ৫৯৩টি মণ্ডপে পূজা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৭
 
উৎসব মুখর পরিবেশে মাগুরায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজার ব্যাপক প্রস্তুতি চলছে। চলতি বছর ৫৯৩টি মন্ডপে পূজা হচ্ছে। 
 
এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ২০৯টি, মোহম্মদপুরে ১০৯টি, শালিখায় ১৪০টি, শ্রীপুরে ১৩৫টি পূজা মণ্ডপে হচ্ছে। এছাড়া  শহর ও শহরতলীতে পূজা  থানা পাড়া, জামরুল তলা, তাতী পাড়া, দড়ি মাগুরা বটতলা, নিজন্দুয়ালী কালী বটতলা, কর্মকার পাড়া, চরপাড়া, বৈদ্যবাড়ী, শিবরামপুর, পারনান্দুয়ালী মিস্থী পাড়া প্রভৃতি স্থানে ১১টি দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
 
মণ্ডপে মণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ চলছে। দিনরাত চলছে কাজ। বর্তমানে মাটির কাজ শেষ এবং  রংয়ের কাজ শুরু হয়েছে। আগামী ৭ অক্টোবর থেকে ৫  দিনব্যাপী দুর্গা পূজা শুরু হবে।
 
ইত্তেফাক/এএসএস