পূবালী ব্যাংকের সিকিউরিটিজের মূলধন বাড়ানোর অনুমোদন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৬

 

পুঁজিবাজারে বিনিয়োগসীমা সমন্বয়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শক্রমে পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মূলধন বাড়ানোর আবেদন করেছে পূবালী ব্যাংক লিমিটেড। তাদের আবেদনের প্রেক্ষিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তা অনুমোদন করেছে।

 

শতভাগ নিজস্ব মালিকানাধীন ব্রোকারেজ প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন মোট ৫০০ কোটি টাকা বাড়াবে পূবালী ব্যাংক। এর মধ্যে ২০০ কোটি টাকার সাধারণ শেয়ার এবং ৩০০ কোটি টাকার অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হবে।

 

ইত্তেফাক/এএসএস