নেত্রকোনায় মগড়া সেতুর তলদেশের বর্জ্য অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:০৭

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মগড়া নদীতে নির্মিত পাকা সেতুর তলদেশের বর্জ্য আবর্জনা এবং পরিত্যক্ত নির্মাণ সামগ্রী দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার নেত্রকোনা পৌরসভা মোড়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন এবং আইইডির ব্যবস্থাপনায় মানববন্ধন পালিত হয়। জনউদ্যোগ আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সভাপতি ও জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার আনিছুর রহমান, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, সাংবাদিক একেএম আব্দুল্লাহ প্রমুখ।