চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১২ শ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক শামিরুল ইসলাম (২৮) গোমস্তাপুর উপজেলার ধলখৈর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কসবা ইউনিয়নের খান্দুরা গ্রামে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিলসহ শামিরুলকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরো পাঁচজন পালিয়ে যায়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছিরুদ্দীন জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
