স্টাফ রিপোর্টার, বগুড়া
র্যাব-১২ বগুড়ার সদস্যরা শনিবার গভীর রাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চর শিমুলতাইড় গ্রামে অভিযান চালিয়ে জামাল শেখ ওরফে জামাল ডাকাতকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে র্যাব একটি ওয়ান সুটার পাইপগান, একটি কাটা রাইফেল, দেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। সে একই এলাকার শাহজাহান ওরফে কালুর পুত্র।
