কসবায় সরকারি দফতরের সেবা কার্যক্রম নিয়ে দুদকের গণশুনানি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৮
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং কসবা উপজেলা প্রশাসন ও বিশ্বব্যাংকের সহযোগিতায়  স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে উপজেলার নয়টি সরকারি দফতরের সেবা কার্যক্রম নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার  এ গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এএফএম আমিনুল ইসলাম। এতে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম সভাপতিত্ব করেন।
 
এতে কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক (প্রতিরোধ) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুন্নাহার, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ খন্দকার মো. আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী এমজি হাক্কানী ও কসবা প্রেসক্লাব সভাপতি সোলেমান খান বক্তব্য রাখেন।
 
এতে কসবা উপজেলা ভূমি অফিস, উপজেলা সেটেলম্যান অফিস, উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা পল্লি বিদ্যুৎ সমিতি অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, উপজেলা হিসাব রক্ষণ অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সমবায় অফিস ও উপজেলা সমাজ সেবা অফিস অংশগ্রহণ করেন।
 
অনুষ্ঠানটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুন্নাহার সঞ্চালনা করেন । এতে ভুক্তভোগীরা তাদের  বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এবং সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা তার জবাব দেন।
 
ইত্তেফাক/এএসএমইউ