মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সন্ন্যাসীর মৃত্যু ঘটেছে। মৃত নিশিকান্ত দাস (৫৮) কাদিপুর শিববাড়ী এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে উপজেলার শিববাড়ী মন্দিরের ছাদে এ ঘটনা ঘটে।
শিববাড়ী মনিদরের পরিচালক পুলক সোম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় গোসল করে নিশিকান্ত ভেজা কাপড়ে মন্দিরের ছাদের উপরে যান। এ সময় মন্দিরের পাশ দিয়ে যাওয়া প্রধান বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি উপজেলার শিববাড়ীতে বসবাস করে মন্দিরে পূজা-অর্চনায় সহযোগিতা করে আসছিলেন। তার নিজ বাড়ি উপজেলার কুলাউড়া ইউনিয়নের করেরগাঁও গ্রামে।
কাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবদুস সলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
