নওগাঁয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০২
নওগাঁর ১১টি উপজেলার ২২৩ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে শহরের করোনেশন হল সোসাইটির হলরুমে এ সম্মাননা প্রদান করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উপস্থিত ছিলেন।
 
জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার হারুন অর রশিদের সভাপতিত্বে এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আফজাল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও মুক্তিযোদ্ধা মনজুর এলাহী, গোলাম সামদানী ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ